শার্শায় বঙ্গবন্ধু ইউনিয়ন ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৮ দলীয় 'ইউনিয়ন কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনব‍্যাপী উপজেলার বালুন্ডা গ্রামের একটি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাটি আয়োজন করেছে উপজেলার ৫ নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা সূর্যোদয় ক্রিকেট একাদশ। 

উপজেলার ৮টি ইউনিয়নের খেলোয়াড় দল পর্যায়ক্রমে অংশ গ্রহণ করে।

ফাইনাল ম্যাচে পুটখালী ক্রিকেট একাদশ বনাম বাগআঁচড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে।

 

ফাইনাল খেলায় বাগআঁচড়া ক্রিকেট একাদশ  ১৯ রানে হারিয়ে পুটখালী ক্রিকেট একাদশ বিজয়ের গৌরব অর্জন করে।

 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। ৫নং পুটখালী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, বালুন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন চন্দ্র, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ফজলুর রহমান বিশ্বাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহজাহান গাজি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনারুল ইসলাম, জুনাইদ হোসেন, সাংবাদিক মো ওসমান গনি, ইকরামুল ইসলাম, মেহেদী হাসান ও আশরাফুল ইসলাম প্রমুখ। #

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন