বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রশিবির সিলেট মহানগরের বৃক্ষ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে

জিবি নিউজ প্রতিনিধি//

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র‍্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
 

ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

তিনি বলেন, বিশ্বের পরিবেশ আজ নানা কারণে হুমকির মুখে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে সতর্ক করে আসছেন। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই র‍্যালি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ বার্তা। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ কাটা ও বনভূমি ধ্বংসের মতো কর্মকাণ্ড বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।

সাজু বলেন, সিলেটকে একটি সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সর্বত্র বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। নতুন আবাসিক এলাকায় পর্যাপ্ত বৃক্ষরোপণের ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি সরকারি উদ্যোগে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণেরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন। কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে রাতারগুল ও সাদাপাথরের মতো পর্যটনকেন্দ্রগুলো তাদের স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। এসব প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে ছাত্রশিবিরের সহযোগিতার আশ্বাস দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন।

কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে নগরীর বিভিন্ন ক্যাম্পাসে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন