চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদের মহাসড়কে ট্রাক চাপায় সহদোর দু’বোন নিহত



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে সোনামসজিদের নিকট ট্রাক চাপায় দুই সহদোর বোন মাসরুফা খাতুন (২২) ও  খাদিজা খাতুন(১৭) নিহত হয়েছেন। তারা একটি মোটরসাইকেলের যাত্রী  ছিলেন। রোববার(১৮’অক্টোবর) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাতনাবাদ এলাকার সাদিকুল ইসলামের মেয়ে। এছাড়া নিহত বড়বোন মাসরুফা সেনাবাহিনীর সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাসুদেবপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে রজব আলীর (২৭) স্ত্রী।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) শামসুল আলম শাহ বলেন,সেনা সদস্য রজব একই মোটরসাইকেল যোগে স্ত্রী,স্কুল শিক্ষার্থী শ্যালিকা ও ২ বছরের শিশুকন্যা মাহফুজা রাইসাকে নিয়ে সোনামসজিদ এলাকায় ভ্রমণে যাচ্ছিলেন। সোনামসজিদের নিকটবর্তী স্থানে পেছন থেকে আসা বন্দরের জিরো পয়েন্টগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কের উপর এক পার্শে ছিটকে পড়েন পিতা-কন্যা ও অপর পার্শে স্ত্রী-শ্যালিকা। এই সময় প্রথম ট্রাকের ঠিক পেছনে আসা একই দিকগামী অপর একটি ট্রাকের নীচে চাপা পড়েন দু’বোন। এতে বড়বোন মাসরুফা ঘটনাস্থলেই মারা যান।  ছোটবোন খাদিজাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষনের মধ্যে তিনিও  মারা যান। অপরদিকে,রজব ও শিশুটি অক্ষত রয়েছেন।
রোববার দুপুর পর্যন্ত পুলিশ ট্রাক দুটি শনাক্ত বা আটক করতে পারে নি। ওসি আরও বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।   ##
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন