আশরাফুল ইসলাম গাইবান্ধা::
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের বিশাল আয়োজনে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের অংশ গ্রহনে মিলন মেলা, সংক্ষিপ্ত আলোচনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জুলাই বুধবার দুপুরে পলাশবাড়ী আদর্শ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় এ অনুষ্ঠানে জেলার সকল উপজেলা, পৌরসভা ও জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। এছাড়া পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অঙ্গ-সহযোগী সংগঠন গুলোর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা,থানা পুলিশের সদস্যগণ ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এ মিলন মেলায় উপস্থিত নেতৃবৃন্দ আগামীদিনে দলকে সুসংগঠিত রাখতে ঐকবদ্ধ থাকার অঙ্গিকার করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন