ছাতক থেকে সংবাদদাতা
ছাতকে ধান ক্ষেত থেকে নিখোঁজ এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রামের মো.কবির মিয়ার মেয়ে মোছা.খুশি বেগম (১৫)।
রোববার দুপুরে গৌরিপুর এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৭ নভেম্বর রাতে মোছা.খুশি বেগম নিজ বাড়ী
থেকে নিখেঁাজ হয়। এ ঘটনায় তার পিতা কবির মিয়া গত ১৯ নভেম্বর থানায়
একটি সাধারন ডায়রী করেন। রোববার সকালে গ্রামের একটি জমির ধান
ক্ষেতে গলায় ওড়না পেছানো অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে নিখোঁজ কিশোরীর বাড়ীতে খবর দেন। পরে বাড়ীর লোকজন ওই কিশোরীর লাশ সনাক্তের পর দুপুরে
পুলিশ লাশ উদ্ধর করে থানা পুলিশ। নিহত কিশোরীর পিতা কবির
মিয়া বলেন, সম্প্রতি লন্ডনে এক ছেলে সাথে আমার মেয়ের বিয়ে পাকাপোক্ত
কথা-বার্তার পর মোবাইল ফোনে বিয়ে পড়ানো হয়। তার মেয়েকে প্রতিবেশী এক
ছেলে ডেকে নিয়ে হত্যা করেছে বলে দাবী করেন তিনি।
থানার ওসি (ভারপ্রাপ্ত) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ
ঘটনাটি রহস্যজনক, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য
সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন