ছাতক থেকে সংবাদদাতা
ছাতকে ৭৫ কেজি ওজনের কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উৎসব পালন
করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে জন্মদিনের কেক কাটেন
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি। এর আগে ছাতক
হাসপাতালের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে হাসপাতাল চত্ত্বরে ৭৫টি
বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে শেখ রাসেল
মিনি ষ্টেডিয়ামে উপজেলা ও পৌর আওয়ামীলীগ কতর্ৃক আয়োজিত বিশাল সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ উপহার দিয়েছেন
বঙ্গবন্ধু আর দেশের অভুতপূর্ণ উন্নয়ন দিয়ে মানুষে ভাগ্যের পরিবর্তন করেছেন শেখ হাসিনা।
তাঁর হাত ধরেই বাংলাদেশ এখন উন্নয়নে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। অপ্রতিরোধ্য এ
অগ্রযাত্রার অব্যা্হত থাকলে বাংলাদেশ হবে মধ্য প্রাচ্যের সিঙ্গাপুর। এমপি মানিক আরও বলেন,
ছাতক-দোয়রার মানুষের ভালোভাসায় সিক্ত হয়ে তিনি বার-বার এ অঞ্চলের প্রতিনিধিত্ব করার
সুযোগ পেয়েছেন। তার বিরুদ্ধে সব ষড়যন্ত্রই জনগনের ভালোবাসার কাছে পরাস্থ হয়েরেছ। তিনি
যতদিন বেচে থাকবেন ছাতক-দোয়ারাবাসীর স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাবেন। এসময়
সংসদীয় সুনামগঞ্জ-৫ আসনে টানা ৭ বার মুহিবুর রহমান মানিককে দলীয় মনোনয়ন প্রদান
করায় উপস্থিত নেতাকর্মীরা উচ্চস্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ
করেন। পৌর আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব
আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন ও পৌর কাউন্সিলর
তাপস চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা
আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান,
জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি
অধ্যক্ষ সুজাত আলী রফিক, প্রাক্তন অধ্যক্ষ মঈনুদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির
সাধারণ সম্পাদক এড. আকতারুজ্জামান সেলিম,প্রবীণ সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ,
জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, ছাতক উপজেলা
পরিষদের ভাইস চেয়ার্যম্যান আবুসাদাত লাহিন। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার
রহমান তোতা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, দোয়ারা উপজেলা
আওয়ামীলীগ নেতা আব্দুল খালিক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, জসিম উদ্দিন রানা, দেওয়ান
তানভীর আশরাফি চৌধুরী বাবু, দোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারমম্যান সালেহা বেগম,
ছাতক উপজেলা মহিলা ভাইস রচয়ারম্যান লিপি বেগম, এড. আশিক আলী প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন