আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিক উল্লাহ প্রেসিডেন্ট ও আখলাকুর রহমান সেক্রেটারী //

১৯ এপ্রিল রবিবার আলতাব আলী ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন পূর্ব লণ্ডনের ভ‍্যালেন্স রোডস্থ কমিউনিট হলে অনুষ্ঠিত হয় ।সংগঠণের সভাপতি বর্নবাদ বিরোধী আন্দোলনের অন‍্যতম নেতা মোহাম্মদ রফিক উল্লাহ রফিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আখলাকুর রহমান লুকুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠণের কর্ম তৎপরতার রিপোর্ট ও আর্থিক রিপোর্ট পেশ করা হয় ।
সাংগঠনিক কাজের রিপোর্টে বলা হয় যে -আলতাব আলী ট্রাস্টের পক্ষ থেকে ১৯৭৮ সালে বর্নবাদী গুণ্ডাদের নিহত শহীদ আলতাব আলীর পরিবারকে ৯ লাখ ৩৫ হাজার টাকা সাহায‍্য প্রদান ,সেন্ট মেরিজ পার্ককে আলতাব আলী পার্ক নামকরনে ক‍্যাম্পেইন ,আলতাব আলীর নামে বাস স্টপের নাম করন ,টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের উদ‍্যোগে ৪ঠা মে আলতাব আলী দিবস পালনে চাপ প্রয়োগ প্রভৃতি কাজ করা হয়েছে ।


সভায় আগামী ৪ঠা মে কাউন্সিলের উদ‍্যোগে আলতাব আলী পার্কে আলতাব আলী দিবস পালনে সবাইকে উপস্থিত থাকার জন‍্য অনুরোধ জানানো হয়েছে ।
সভায় আগামী ৫ বছরের জন‍্য নতুন কমিটি গঠণ করা হয় ।কমিটির কর্ম কর্তারা হচ্ছেন -সভাপতি -মোহাম্মদ রফিক উল্লাহ রফিক ,সিনিয়র সহ সভাপতি -কে এম আবু তাহের চৌধুরী ,সহ সভাপতি -মিসেস হামিদা ইদ্রিস ,সাধারন সম্পাদক -আখলাকুর রহমান লুকু ,সহ সাধারন সম্পাদক -মিসেস নাসরিন খান ,মহিলা সম্পাদিকা -নাজমা হোসেইন ,কোষাধ‍্যক্ষ -জামাল মিয়া ,সাংস্কৃতিক সম্পাদক -এম এ রব ,ক‍্যাম্পেইন সম্পাদক -আব্দুস সাত্তার ও এম এ মুকিত ,মিডিয়া সম্পাদক -নাসির উদ্দিন ।সদস‍্যবৃন্দ -শাহান চৌধুরী ,সাবেক কাউন্সিলার জয়নাল চৌধুরী ,আবুল বাশার ও আব্দুল জলিল চৌধুরী ।
উপদেষ্টা পরিষদে রয়েছেন -শেখ মোঃ মফিজুর রহমান ও আনা মিয়া ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন