ঢাকার একটি স্কুলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সরেজমিনে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।
সোমবার (২০ এপ্রিল) লাইট ফেয়ার স্কুলে পরিদর্শনে গিয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি দেখেন তিনি।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, আজ বিশেষ দূত হার্ডার বাংলাদেশের জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর প্রতি সমর্থন জানাতে লাইট ফেয়ার স্কুল পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের গুরুতর চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে, ইউনিসেফের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে, যাতে ২ কোটি ১৯ লাখের বেশি বিনামূল্যের হাম-রুবেলা টিকার ডোজ সরবরাহ করে পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা দেওয়া যায়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন