মনোনয়নবঞ্চিত কনকচাঁপা, লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না পেয়ে সংরক্ষিত নারী আসন ঘিরে আশায় ছিলেন শোবিজ অঙ্গনের কয়েকজন পরিচিত মুখ। মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায়ও এসেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হলো না।

বিএনপি ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত তালিকায় শোবিজ অঙ্গনের কোনো শিল্পীর নাম দেখা যায়নি।

 

সংগীতশিল্পী কনকচাঁপাও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। 

মনোনয়নবঞ্চিত হওয়ার পর সোমবার দুপুরে নিজের ফেসবুকে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।

 

এরপর আরেকটি দীর্ঘ স্ট্যাটাসে কনকচাঁপা নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি লেখেন, ‘জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম।

তখনো নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়।’

 

তিনি আরো লেখেন, ‘গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন।

জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’

 

সমর্থকদের উদ্দেশে কনকচাঁপা বলেন, ‘আপনারা যেভাবে আমার সঙ্গে ছিলেন, আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।’

শেষে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারব নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, কনকচাঁপা ছাড়াও সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র তুলেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, মডেল মেঘনা আলম এবং রুকাইয়া জাহান চমক। তবে শেষ পর্যন্ত তাদের কারো নাম চূড়ান্ত তালিকায় আসেনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন