মৌলভীবাজারে বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব‍্যারিস্টার জহরত আদিব চৌধুরী

সংবাদদাতা সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম জানান -

বিএনপি ঘোষিত সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের তালিকায় এখন সবচাইতে আলোচিত নাম ব‍্যারিস্টার জহরত আদিব চৌধুরী। মৌলভীবাজার - ১ (বড়লেখা -জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আ‍্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সুযোগ‍্য কন্যা তিনি। তবে কেবল বাবার পরিচয়ে নয়, জহরত আদিব নিজের যোগ‍্যতায় আন্তর্জাতিক অঙ্গনে এক পরিচিত নাম। তিনি লন্ডনের বিখ্যাত Lincoln's inn থেকে ব‍্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি বিশ্বখ‍্যাত Harvard Business School - এর একজন আ‍্যলুমনাই। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি দেশের অন‍্যতম শীর্ষ টেলিকম প্রতিষ্টান বাংলালিংক এর Deputy CEO এবং Chief Ligal Officer হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির প্রথম ডেপুটি সিইও হিসেবে ইতিহাস গড়েছেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং করপোরেট লিডারশিপে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ব‍্যারিস্টার জহরত আদিব সব সময় চাইতেন নিজের যোগ‍্যতায় কিছু করতে। বড়লেখা ও জুড়ীর মানুষের প্রতি তার বাবার যে ভালোবাসা ছিল, সেই দায়বদ্ধতা থেকেই তিনি আজ রাজনীতির ময়দানে। তার লক্ষ্য বাবার মতোই সততা ও নিষ্ঠার সাথে মৌলভীবাজারের মানুষের সেবা করা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন