মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে রোটারী ক্লাব অব মতিঝিলের হুইল চেয়ার হস্তান্তর

সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের রোগীদের চলাচল ও চিকিৎসা সেবা গ্রহণে সহায়তার জন্য রোটারী ক্লাব অব মতিঝিলের পক্ষ থেকে ১২টি হুইল চেয়ার হস্তান্তর করা হয়েছে। গত শনিবার ৩রা অক্টোবর মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হুইল চেয়ার হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব মতিঝিলের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুস শাকুর চৌধুরী, চাটার্ড মেম্বার ইমরান আহমদ চৌধুরী এবং সৈয়দ ফরহাদ আব্বাস। উনারা হুইল চেয়ারগুলো মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডাঃ ছাদিক আহমদের কাছে হস্তান্তর করেন। এসময় মৌলভীবাজার বিএনএসবির এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি অ‍্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ মাহবুব, সদস্য সাব্বির আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান, আলহাজ্ব নুরুল ইসলাম তরফদার সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব অব মতিঝিলের এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে বলা হয় হুইল চেয়ারগুলো আগত অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম রোগীদের চিকিৎসা সেবা গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় রোগীদের জন্য হাসপাতালের সেবাকে আরও সহজ ও রোগীবান্ধব করতে সাহায্য করবে।
অনুষ্ঠানে বক্তরা আগামীতেও রোগীদের কল‍্যাণে এরকম মানবিক কার্যক্রম অব‍্যাহত রাখার আহ্বান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন