সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
শনিবার ২৬শে সেপ্টেম্বর সকাল ১০টায় মৌলভীবাজার ওয়েস্টার্ন হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অব) সরদার তমিজ উদ্দিন আহমদ বিপিএম। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান কবি অধ্যাপক ড. নজরুল ইসলাম তামিজী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জজকোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট ড. আবু তাহের। সঞ্চালনায় ছিলেন চৌধুরী মোহাম্মদ মেরাজ ও নুরুল ইসলাম। সভায় মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন