সুনামগঞ্জে ১৪ ঘণ্টা রুমে আটকা ৫ ছাত্রী, দরজা ভেঙ্গে উদ্ধার

জিবি নিউজ প্রতিনিধি//

সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়। 

 

 

 

শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়। 

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে ও শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনোভাবেই দরজা খুলতে পারেননি তারা। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।

 

 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিনতলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন—এমন জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছেন।

 

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, 'রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়ার পর তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করা হয়। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন। রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা যেত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন