এবার পাকিস্তানের কাছে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ

চোখ ছিল স্বর্ণপদকে। এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে উঠতে না পারায় সে স্বপ্ন আগেই ভেঙে গেছে বাংলাদেশের মেয়েদের।

শেষ আশা ছিল ব্রোঞ্জপদক গলায় ঝোলানো। 

 

কিন্তু সেই আশাতেও গুঁড়েবালি। কোনো পদকের হাসিই দিতে পারেনি বাংলাদেশ। ব্রোঞ্জপদক জিততে হলে আজ নাগোয়ায় পাকিস্তানকে হারাতে হতো বাংলাদেশকে।

সেটা করতেন পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল। 

 

১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানে থেমেছে বাংলাদেশ। তাতে ৩১ রানের পরাজয়ে শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমসের মিশন। এর আগে ২০১০ ও ২০১৪ সালে রৌপ্যপদকের বিপরীতে ২০২২ সালে ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ।

 

পদক জয়ের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে। পরে চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামলান জ্যোতি-শারমিন আক্তার সুপ্তা। তবে বল বেশি ডট দেওয়ায় জয় থেকে দূরে সরে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলদেশ ৭ উইকেটে ১১৪ রানের সংগ্রহ পায় শারমিনের অপরাজিত ইনিংসে।

৪৬ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তানের হয়ে সর্বেোচ্চ ৩ উইকেট নেন উম্মে-ই-হানি।

 

এর আগে ফাতিমা সানার ৪৫ রানে সৌজন্যে ৮ উইকেটে ১৪৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। অবশ্য পাকিস্তানের অধিনায়কের আগে দলকে শুরুতে দারুণ ভিত গড়ে দেন দুই ওপেনার শাওয়াল জুলফিকার (১৭) ও গুল ফিরোজা (৩১)। দুজনে মিলে ৪৬ রানের জুটি গড়েন ওপেনিংয়ে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মণি। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন