জিবি নিউজ ||
আগামী ১৩ই নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত এনসিপি নেতা নাহিদ ইসলাম এমপি এই প্রথমবারের মত যুক্তরাজ্য সফর করবেন ।তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়,ব্রিটিশ পার্লামেন্ট ,ওয়েষ্ট মিনিস্টার ফাউণ্ডেশন ফর ডেমোক্রেসি ,হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মত বিনিময় সভা করবেন ।
১৬ ই নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রমফোরডের মে ফেয়ার ভেন্যুতে এক নাগরিক সম্বর্ধনা প্রদান করা হবে ।
উক্ত সভায় যোগদানের জন্য যুক্তরাজ্য সফর প্রস্তুত কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।
গত ১০ই নভেম্বর সন্ধ্যা ৬ টায় পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ এক অভিজাত রেস্তোরায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপরোক্ত সফরসূচি ঘোষণা করা হয় ।
উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফর বাস্তবায়ন কমিটির আহবায়ক এনসিপি নেতা এহতেশাম হক ও সদস্য সচিব বারিষ্টার নুরুল হুদা জুনায়েদ ।
সংগঠণের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন -এম এ হিমেল ,রফিকুল ইসলাম এমদাদ ,
মাকসুদুল হক শাকুর ,জাকির চৌধুরী,নাইমুল ইসলাম ,হাবিবুর রহমান ,সুমন চৌধুরী , জহির নবিল,ইন্জিনিয়ার আশরাফ ,মুস্তাফিজুর রহমান ,ইকবাল আহমদ প্রমুখ ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন