ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল

অস্ট্রেলিয়ার রেসিং জগতের অত্যন্ত সম্ভাবনাময় ও জনপ্রিয় জকি ইজি নিল মাত্র ২২ বছর বয়সে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর এই বেদনাদায়ক খবরটি নিশ্চিত করেন।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, গত রবিবার অস্ট্রেলিয়ার ওয়ারেন রেসকোর্সে একটি প্রতিযোগিতার মাঝে ঘোড়া থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। এরপর থেকে তিনি হাসপাতালের লাইফ সাপোর্টে ছিলেন। পুরো ক্রীড়াঙ্গন তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করলেও শেষ রক্ষা হয়নি। মর্মান্তিক দুর্ঘটনায় ঝরে এক উদীয়মান জকির প্রাণ।

 

 

 


 

সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত স্বভাবের জন্য অস্ট্রেলিয়ার রেসিং জগতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন ইজি। তাঁর চলে যাওয়াকে এক ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা।

গত রবিবার রেসের শেষ মুহূর্তে ইজি নিলের ঘোড়া 'মার্নু'  হঠাৎ পায়ে মারাত্মক চোট পায়। এতে ভারসাম্য হারিয়ে ইজি নিল পিঠ থেকে ছিটকে পড়েন এবং জ্ঞান হারান।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে ডাব্বো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দুর্ঘটনায় ঘোড়াটিকে বাঁচানো সম্ভব হয়নি।

 

মৃত্যুর পরও ইজি নিল অন্যের জীবনের আলো হয়ে থাকবেন। তাঁর পরিবার জানিয়েছে, ইজির অঙ্গদানের মাধ্যমে অন্য কয়েকজন মানুষ নতুন জীবন পাবেন, যা এই চরম শোকের মধ্যেও তাদের পরিবারকে কিছুটা সান্ত্বনা দেবে।


 

অত্যন্ত ভাঙা হৃদয়ে ইজির পরিবার বলেছে, ‘ইজি হাঁটতে শেখার আগেই ঘোড়ায় চড়া শিখেছিল।

ঘোড়ার প্রতি ভালোবাসা ছিল তার আজীবনের এক তাড়না। সে সবার অত্যন্ত প্রিয় ছিল এবং চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

 

ইজি নিলকে অস্ট্রেলিয়ার রেসিং জগতের এক ‘উজ্জ্বল আলো’ হিসেবে বিবেচনা করা হতো। তাঁর ট্রেনার জন থম্পসন গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ‘পৃথিবী আজ একজন সুন্দর ও প্রাণবন্ত তরুণীকে হারাল। এটি অত্যন্ত হৃদয়বিদারক।’


 

এই দুর্ঘটনার পর ওয়ারেনের বাকি রেসগুলো বাতিল করা হয় এবং সোমবারের আরেকটি প্রতিযোগিতাও স্থগিত করা হয়। এই সপ্তাহে অস্ট্রেলিয়ার পুরো রেসিং অঙ্গন জুড়ে ইজি নিলের স্মৃতির প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে পেশাদার জকি হিসেবে প্রথম জয় পেয়েছিলেন ইজি নিল। এরপর গত জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের প্রধান ট্র্যাকে তাঁর ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য আসে। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই রেসিং ট্র্যাকের এই উজ্জ্বল নক্ষত্রের জীবনপ্রদীপ নিভে গেল মর্মান্তিক দূর্ঘটনায়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন