যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং চলমান সংঘাতের অবসান ঘটানোর যেকোনো প্রচেষ্টাকে তারা দৃঢ়ভাবে সমর্থন করে।

 

সোমবার (১৫ জুন) মিডলইস্টআই-এর লাইভ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ক্যানবেরা লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা প্রশমনের জন্য ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপকে তারা সাধুবাদ জানান।

বিবৃতিতে অস্ট্রেলীয় নেতৃদ্বয় উল্লেখ করেন, বিশ্বজুড়ে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক অর্থনীতির ওপর থেকে চাপ কমাতে হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধার করা অত্যন্ত অপরিহার্য।

 

 

সংঘাতের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে অস্ট্রেলিয়ার শীর্ষ নেতারা সব পক্ষকে ‘সংলাপের মাধ্যমে স্থায়ী শান্তি’ অর্জনের জন্য উৎসাহিত করেছেন। তবে একই সঙ্গে তারা স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের উদ্বেগগুলোর সমাধান করতে হবে।

এই ঐতিহাসিক চুক্তির পেছনে মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার প্রশংসা করা হয়েছে বিবৃতিতে। ওমান, কাতার, সৌদি আরব, তুরস্কসহ আলোচনায় জড়িত অন্যান্য দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রসারের জন্য অস্ট্রেলিয়া তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে যাবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন