যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ১১ স্কাইডাইভার ও পাইলট নিহত

মার্কিন অঙ্গরাজ্য মিসৌরিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বেটস কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্টের এক মুখপাত্র জানান, স্কাইডাইভিং সেবাদানকারী একটি কোম্পানি ভাড়া নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে।

তিনি বিবিসিকে বলেন, বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারেনি। এরপর এটি হঠাৎ বাম দিকে তীব্রভাবে ঘুরে যায়। পরে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে গিয়ে বিধ্বস্ত হয়। তার ভাষ্য, বিমানে থাকা ১২ জনের সবাই মারা যান।

 

রবিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন জানান, তারা ঘটনাটিকে ব্যাপক প্রাণহানির একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছেন। তিনি আরো বলেন, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী উড়োজাহাজ ছিল না; বরং স্থানীয় বিমানবন্দর থেকে উড্ডয়ন করা একটি ছোট আঞ্চলিক বিমান ছিল।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই এটি বিধ্বস্ত হয়।

এফএএ জানায়, দুর্ঘটনার সময় বিমানটিকে কোনো আকাশপথ নিয়ন্ত্রণ সেবা দেওয়া হচ্ছিল না। সংস্থাটির এক মুখপাত্র ব্যাখ্যা করে বলেন, বিমানটি যে আকাশসীমায় উড়ছিল, সেই অবস্থায় তাদের সঙ্গে যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।

 

স্থানীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন কি না, তা দেখতে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নেন।


 

শেরিফ জানান, নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা ঘটনাটি নিজের চোখে দেখেছেন। কর্তৃপক্ষ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি।

 

বাটলার শহরটি কানসাস সিটি মহানগর এলাকার প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত। এফএএ জানায়, দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। বিবিসি এনটিএসবির সঙ্গে যোগাযোগ করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন