টাওয়ার হ্যামলেটসে সাঁতারের মহোৎসব - ৬০ বছরের ঐতিহ্যে মেতে উঠল ২২০ তরুণ সাঁতারু!

টাওয়ার হ্যামলেটস স্কুল সুইমিং গালা ১০ জুন মাইল এন্ড পার্ক লেজার সেন্টারে অনুষ্ঠিত হয়, যেখানে বরোর বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ সাঁতারুরা সাঁতার, প্রতিযোগিতা ও সাফল্যের একটি অসাধারণ দিন উপভোগ করে। ৬০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই বার্ষিক আয়োজনে ১৩টি স্থানীয় প্রাইমারী স্কুলের ২২০ জন শিক্ষার্থী ব্যাকস্ট্রোক, ফ্রন্ট ক্রল, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই এবং রিলে ইভেন্টসহ ১৬টি রেসে প্রতিযোগিতা করেছে।

এ বছরের সাঁতার প্রতিযোগিতার সামগ্রিক বিজয়ী হিসেবে ওলগা প্রাইমারি স্কুলকে মুকুট পরানো হয়েছে, তাদের প্রতি আন্তরিক অভিনন্দন। অংশগ্রহণকারী স্কুলগুলির মধ্যে ছিল বনার প্রাইমারি স্কুল, ফ্যারাডে প্রেপ স্কুল, সেন্ট মেরি অ্যান্ড সেন্ট মাইকেল ক্যাথলিক প্রাইমারি স্কুল, ওলগা প্রাইমারি স্কুল, কুলোডেন প্রাইমারি একাডেমি, ম্যানরফিল্ড প্রাইমারি স্কুল, ক্যানারি ওয়ার্ফ ইস্ট ফেরি, ক্যানারি ওয়ার্ফ গ্লেনওয়ার্থ, গ্লোব প্রাইমারি স্কুল, সেন্ট সেভিয়ার্স প্রাইমারি স্কুল, সেন্ট পলস উইথ সেন্ট লুক চার্চ অব ইংল্যান্ড প্রাইমারি স্কুল, চিজেনহেল প্রাইমারি স্কুল এবং দ্য অ্যালডগেট স্কুল।

কাউন্সিল আয়োজিত এবং বেথনাল গ্রিন শার্কস সুইমিং ক্লাব ও সুইম ইংল্যান্ডের সহায়তায় পরিচালিত এই গালা সাঁতারকে একটি প্রতিযোগিতামূলক খেলা এবং একটি অপরিহার্য জীবন দক্ষতা হিসেবে উদযাপন করে। এটি স্থানীয় উদীয়মান প্রতিভা চিহ্নিত ও সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বিশেষ প্রতিভাবান সাঁতারুদের বেথনাল গ্রিন শার্কস সুইমিং ক্লাবে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

জাতীয়ভাবে খোলা পানিতে একাধিক দুর্ঘটনার পর পানি নিরাপত্তার বিষয়ে মনোযোগ বৃদ্ধির এই সময়ে অনুষ্ঠানটি তরুণদের আত্মবিশ্বাসী ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার গুরুত্বকে আরও সামনে নিয়ে এসেছে।

কাউন্সিল শারীরিক কার্যকলাপের পথে বাধা দূর করতে, সাঁতারের সুযোগ বাড়াতে প্রয়োজনীয় সহায়তায় এবং স্বাস্থ্য বৈষম্য মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে মহিলা ও মেয়েদের এবং বয়স্কদের জন্য বিনামূল্যে সাঁতারের কর্মসূচি চালু করেছে কাউন্সিল, যা সম্প্রতি ৩৫ বছর ও তার বেশি বয়সী পুরুষদের এবং একটি নতুন পারিবারিক সাঁতার অফার প্রদান করা হয়েছে, যার মাধ্যমে বাবা-মা বিনামূল্যে সর্বোচ্চ দুটি শিশু নিয়ে সাঁতার কাটতে পারবেন।

লেজার, সংস্কৃতি ও পর্যটন বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর মিনারা খাতুন, যিনি অনুষ্ঠানে বিজয়ীদের ট্রফি প্রদান করেছেন, বলেছেনঃ "এত সংখ্যক তরুণকে এই বছরের সুইম গালায় একত্রিত হতে দেখা অত্যন্ত আনন্দের।" 

তিনি আরও বলেন, "এ ধরনের অনুষ্ঠান শুধু প্রতিযোগিতাই নয়, সাঁতার যে প্রচেষ্টা, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে তা-ও উদযাপন করে। সাঁতার একটি গুরুত্বপূর্ণ খেলা এবং একটি অপরিহার্য জীবন দক্ষতা। সুইম গালা দশকের পর দশক ধরে টাওয়ার হ্যামলেটসের কর্মসূচির একটি মূল অংশ হয়ে আছে এবং এটি একটি চমৎকার উদাহরণ যে কীভাবে আমরা শিশুদের সক্রিয় থাকতে, পানিতে আত্মবিশ্বাস তৈরি করতে এবং তাদের নিরাপত্তা সহায়ক দক্ষতা বিকাশে উৎসাহিত করতে পারি, বিশেষত এমন একটি সময়ে যখন এই বছর পানি-সম্পর্কিত ঘটনায় দুঃখজনকভাবে ১৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন।"

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন