এখনো শেষ হয়নি শাহজালাল (রহ.) মাজারের ‘মেগা প্রকল্প’

জিবি নিউজ প্রতিনিধি//

৩ বছরেও সিলেটের শাহজালালের (র.) মাজার এলাকার সার্বিক উন্নয়নে গৃহিত ‘মেগা প্রকল্পে’র কাজ শেষ হয়নি। ২০২৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের কাজ মাত্র ৫০ ভাগের মতো সম্পন্ন হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টদের দাবি, কাজ প্রায় ৭৫ ভাগ সম্পন্ন।

 

 

 

হযরত শাহজালালের (র.) মাজার এলাকার পরিবেশ উন্নয়ন ও পর্যটকদের জন্য মাজার এলাকাটিকে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে গ্রহণ করা এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৩০ কোটি টাকা।  

 

নগরভবন ও মাজার সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, এ প্রকল্পের আওতায় ছিল পার্কিং ব্যবস্থার উন্নয়ন, লাশ দাফন সংক্রান্ত সমস্যার সমাধান, ভিক্ষুক, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা, শৌচাগার সমস্যার সমাধান ও ওজুর ব্যবস্থা আরও উন্নতকরণ।

 

 

এ ব্যাপারে দীর্ঘ সমীক্ষা শেষে নগরভবন কর্তৃপক্ষ পরিকল্পনা গ্রহণ করে। সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় গৃহিত এ প্রকল্পের আওতায় হযরত মানিকপীর (রহ.) টিলার আদলে হযরত শাহজালালের (রহ.) মাজারের কবরস্থান সংস্কার, ৭ম তলাবিশিষ্ট একটি বহুতল পার্কিং নির্মাণ, কাউন্সিলর অফিস, কমিউনিটি সেন্টার, মাদরাসা শিক্ষার্থীদের জন্য হোস্টেল, ফকির-মিসকিন-ভবঘুরেদের জন্য আলাদা সুযোগ সুবিধার ব্যবস্থাও রাখা হয় এ প্রকল্পে। 

 

 

তবে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ বছরে প্রকল্পের আওতায়ভুক্ত মহিলা নামাজখানা, মুসাফির খানা, মাদরাসা, কবরস্থানের দেয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে সংশ্লিষ্টদের ধারনা, মাত্র ৫০ ভাগের মতো কাজ শেষ হয়েছে। এখনও শৌচাগার সমস্যা, ৭মতলা পার্কিং লাউঞ্জ, ওজুর ব্যবস্থাসহ অন্যান্য সৌন্দর্যবর্ধনের কাজ এখনো সমাপ্ত হয়নি।

 

বিষয়টি নিয়ে কয়েক মাস আগে সিলেট সিটি কর্পোরেশনের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর সিলেটভিউর সাথে আলাপকালে দাবি করেছিলেন প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। 

 

 

তবে বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রজি উদ্দিন খান এ ব্যাপারে ফোনে কথা বলতে রাজি হননি। জানিয়েছেন, প্রকল্পটি চলমান। এর বাইরে কিছু বলতে হলে নথিপত্র দেখে বলতে হবে। সেজন্য তার অফিসে গিয়ে দেখা করতে হবে।

 

 

হযরত শাহজালালের (রহ.) মাজারকে কেন্দ্র করে সিলেট সিটি কর্পোরেশনের মেগা প্রকল্পটির উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল। তারা আশাবাদী ছিলেন, প্রকল্পটি ভালোয় ভালোয় শেষ হলে গোটা দরগাহ এলাকার চিত্র পাল্টে যাবে। শৃঙ্খলা ফিরবে। কমবে দর্শনার্থীদের ভোগান্তি। 

 

তবে যে মন্থর গতিতে কাজ চলছে, তাতে কবে তা শেষ হবে তা নিয়ে হতাশা বিরাজ করছে অনেক ভক্ত অনুরাগীর মনে। সিলেটভিউর মাধ্যমে তেমন কয়েকজনের আহ্বান, দ্রুত প্রকল্পটি সম্পন্ন করুন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন