শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে মেগানের বাবা থমাস মার্কেল গ্রেপ্তার ও গৃহবন্দি

যুক্তরাজ্যের রাজবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের বাবা থমাস মার্কেলকে শিশু পর্নোগ্রাফি রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত।

 

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ৮২ বছর বয়সী থমাস মার্কেল লস অ্যাঞ্জেলেসের দুটি স্টোরেজ ইউনিটে দীর্ঘ দুই দশক ধরে কন্যাশিশুদের নিয়ে তৈরি যৌন উদ্দীপক ছবি ও বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করে আসছিলেন। ফ্লোরিডায় ফেডারেল এজেন্টদের হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে টাম্পার মার্কিন জেলা আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক তাকে গৃহবন্দি রাখার আদেশ দেন এবং তার মানসিক অবস্থা মূল্যায়নের নির্দেশ দেন। দোষী সাব্যস্ত হলে ফেডারেল কারাগারে তার সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 


 

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের আগে থেকেই বাবার সঙ্গে মেগানের সম্পর্কের টানাপড়েন চলছিল এবং বহু বছর ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এই গুরুতর অভিযোগের বিষয়ে মেগানের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এর আগে মেগান জানিয়েছিলেন যে বাবার কাছে এমন আপত্তিকর ছবির ভাণ্ডার থাকার খবরে তিনি গভীরভাবে মর্মাহত।

উল্লেখ্য, থমাস মার্কেলের ছেলে এর আগে ফিলিপাইনে তার বাবার বাড়িতে এমন কিছু উপাদানের সন্ধান পেয়ে কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

তবে থমাস মার্কেল তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন