বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ও বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ায় পশ্চিমবঙ্গে তিন কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন আকাশ সরকার, সুরজিৎ শী ও শ্রীময়ী চক্রবর্তী।

দেশটির তথ্য যাচাইকারী সংস্থা অল্ট নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

এ ঘটনায় পুলিশের ভূমিকা ও বাক্‌স্বাধীনতা নিয়ে রাজ্যজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার তিনজনের মধ্যে আকাশ সরকার তিনদিন পুলিশ হেফাজতে থাকার পর গত ২৯ অক্টোবর আদালত থেকে জামিন পান।

অন্যদিকে, শ্রীময়ী চক্রবর্তীকে গত ২৬ অক্টোবর ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় বিধাননগর পূর্ব থানা।

 

তবে বাকি দুজন মুক্তি পেলেও ‘কোর বাংলা জনগণঠা’ নামের জনপ্রিয় ফেসবুক পেজের উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, দুর্গাপূজার সময় চোরবাগানে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনা এবং এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন সুরজিৎ।

ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য সুরজিতের পরিবারের অভিযোগ, তাঁকে গ্রেপ্তারের আগে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালান।

পরে তাঁদের ছেলেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

 

সুরজিতের আইনজীবী ও স্বজনদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, দুর্গাপূজার পদদলিত হওয়ার ঘটনা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ২৫ অক্টোবর নাগেরবাজারের বাড়ি থেকে আকাশ সরকারকে গ্রেপ্তার করা হয়।

আকাশের দাবি, পূজামণ্ডপে বিশৃঙ্খলা এবং প্রতিমা বিসর্জনে প্রশাসনিক অব্যবস্থাপনা নিয়ে কথা বলার কারণেই তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে।

এ ছাড়া ‘তিন বাটি’ নামে রাজনৈতিক কটাক্ষ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে শ্রীময়ী চক্রবর্তীকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

 

তিন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে পুলিশের এসব পদক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন