মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক উদ্যোগে ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বুধবার প্রকাশিত এক প্রেসিডেনশিয়াল ডিক্রিতে এ সম্মাননার কথা জানানো হয়।

ডিক্রিতে ইউক্রেনের মানবিক সহায়তায় ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদান’ এবং দেশটির শিশুদের, বিশেষ করে রাশিয়ার দখলকৃত এলাকা থেকে নির্বাসিত বা জোরপূর্বক সরিয়ে নেওয়া শিশুদের সহায়তায় মেলানিয়ার ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে।

 

বর্তা সংস্থা রয়টার্স বলছে, মেলানিয়াকে দেওয়া হয়েছে ‘অর্ডার অব প্রিন্সেস ওলগা’ সম্মাননার প্রথম শ্রেণি। বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও দাতব্য কাজসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা নারীদের এ সম্মাননা দেওয়া হয়।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলের রুশ-অধিকৃত ওলেশকি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ছয় দিনের যুদ্ধবিরতি আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেলানিয়া।

গত রোববার ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়।

 

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর স্থানীয় পর্যায়ে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময়ের যুদ্ধবিরতি। মেলানিয়া ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এ সময় প্রায় ৮০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন