লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি ঘাট লালাখাল চা বাগানে ভগবদ্গীতা কোর্সের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেওয়া হয়। গীতা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

 

 

অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘এমন পুরস্কার আমরা আগে কখনো পাইনি। গীতা হাতে পেয়ে খুব ভালো লাগছে। এখন আরও আগ্রহ নিয়ে গীতা পড়তে চাই।’

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও আধ্যাত্মিক শিক্ষার প্রসারে ভগবদ্গীতা কোর্স পরিচালনা করা হচ্ছে। নিয়মিত গীতা পাঠ ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের বিভিন্ন বিষয়ে ইতিবাচক শিক্ষা নেওয়ার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভক্ত কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের সদস্য পরমেশ্বর কৃষ্ণ দাস।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসকন সিলেট নামহট্টের অন্যতম প্রচারক প্রভু চৈতন্য দাস ব্রহ্মচারী এবং জৈন্তাপুর নামহট্টের সভাপতি নদীয়া গৌর হরি দাস অধিকারী।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী এবং যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস।

বক্তারা বলেন, ভগবদ্গীতা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে সঠিকভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া প্রয়োজন। গীতা অধ্যয়নের মাধ্যমে এসব মূল্যবোধ গড়ে তোলার সুযোগ তৈরি হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা শিক্ষার্থীদের হাতে গীতা তুলে দেন। পুরস্কার হিসেবে গীতা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। অনেক শিক্ষার্থী ভবিষ্যতেও নিয়মিত গীতা কোর্সে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সারি ঘাট লালাখাল চা বাগানের মনোরম পরিবেশে শিক্ষার্থী, অভিভাবক, আয়োজক ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সবশেষে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন