‘দৃশ্যম’-এ কাজল থাকলে ছবির রহস্য আগেই ফাঁস হয়ে যেত : অজয়

‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে যদি তার স্ত্রী অভিনেত্রী কাজল অভিনয় করতেন, তবে কী হতো? এই প্রশ্নের এক অত্যন্ত মজাদার উত্তর দিয়েছেন অজয় দেবগন। তার মতে, কাজল থাকলে হয়তো ছবির মূল রহস্যটা শুরুতেই ফাঁস হয়ে যেত, আর সিনেমাটিই তৈরি করা সম্ভব হতো না!

নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বে উপস্থিত হয়ে অজয় এই কৌতুকটি করেন।

শোটিতে তার সঙ্গে হাজির ছিলেন ‘দৃশ্যম' ছবির সহ-অভিনেত্রী শ্রেয়া সরণ, এশা দত্ত, জয়দীপ আহলাওয়াত ও মৃণাল যাদব।

 

অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক কপিল শর্মা কৌতুক করে পরিচালক অভিষেক পাঠককে প্রশ্ন করেন, ‘অভিষেক স্যার, আপনি যদি প্রথম পর্বে কাজল ম্যামকে কাস্ট করতেন, তবে কি তিনি আপনাকে দিয়ে শুরুতেই ছবির সব গোপন তথ্য প্রকাশ করিয়ে ছাড়তেন না?’ কপিলের এই কথা শেষ হতে না হতেই রসিকতা করে অজয় বলে ওঠেন, ‘তাহলে তো প্রথম সিনেমাটাই তৈরি হতো না!’

কথোপকথনের এক পর্যায়ে কপিল শর্মা অজয় দেবগনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি কৌতুক করে বলেন, “‘মি অজয় স্যারকে গত ১৫ বছর ধরে চিনি, কিন্তু এই ১৫ বছরে আমাদের মধ্যে বোধহয় মাত্র ১৪ বার কথা হয়েছে! আমাদের কথা কেবল ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন?’ এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ।”

উল্লেখ্য, জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায় ‘দৃশ্যম : দ্য কনক্লুশন’ প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে।

প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮-এর প্রযোজনায় নির্মিত অভিষেক পাঠক পরিচালিত এই নতুন ছবিটি আগামী ২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। এবার মালায়লাম ছবির কাহিনি অনুসরণ না করে সম্পূর্ণ মৌলিক এক গল্প নিয়ে পর্দায় আসছে ছবিটি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন