জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বনেতারা যখন বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন সিরিয়ার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি আহমেদ আল-শারার মনোযোগ ছিল অন্য কোথাও। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের গুরুত্বপূর্ণ ভাষণ চলাকালেই আল-শারাকে নিজ ফোনে ইনস্টাগ্রামের রিল স্ক্রল করতে দেখা গেছে।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে প্রকাশিত ফুটেজে দেখা যায়, এরদোয়ান যখন মঞ্চে বক্তব্য রাখছিলেন, তখন সিরিয়ার প্রতিনিধি আসনে বসে আহমেদ আল-শারা নিশ্চিন্তে স্মার্টফোনে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন ও রিল দেখছেন। ২০২৫ সালের জানুয়ারিতে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। ২০২৫ সালে জাতিসংঘে প্রথমবার ভাষণ দেওয়ার পর এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদে তার দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ।
বাংলাদেশ থেকে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের বার্ষিক সাধারণ বিতর্কের উচ্চ পর্যায়ের অধিবেশন শুরু হয়।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বার্ষিক প্রতিবেদন পেশ করার মাধ্যমে সেশনের মূল কার্যক্রম উন্মুক্ত করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের প্রায় ১৩০ জন রাষ্ট্র ও সরকার প্রধান এই বার্ষিক অধিবেশনে সমবেত হয়েছেন। এমন এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে তুর্কি প্রেসিডেন্টের ভাষণের সময় সিরীয় প্রেসিডেন্টের ফোন স্ক্রল করার এই দৃশ্যটি এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন