এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে ৪০ বছরের পদক খরা কাটালেন জিন্নাত

এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের হয়ে পদক নিশ্চিত করেছেন জিন্নাত আক্তার। ইন্দোনেশিয়ার প্রতিযোগী ইনা ফ্লোরেন্তিনা কোয়ার্টার ফাইনালে ডিসকোয়ালিফাইড হওয়ায় তার ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে।

 উশু ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন তা নিশ্চিত করেছে। 

 

৫২ কেজি ওজন শ্রেণিতে এই সাফল্য এনে দিলেন তিনি। তবে এখানেই থামছেন না লাল-সবুজের এই প্রতিনিধি। বুধবার রুপা ও সোনার জন্য লড়াই করবেন তিনি।

 

 

১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের জন্য ব্রোঞ্জ পদক উপহার দিয়েছিলেন বক্সার মোশাররফ হোসেন। এখন পর্যন্ত এশিয়ার সর্বোচ্চ এই আসরে ব্যক্তিগত ইভেন্টে এটাই বাংলাদেশের একমাত্র অর্জন ছিল। দীর্ঘ ৪০ বছরের খরা কাটিয়ে এখন মোশাররফের পাশে নাম লেখালেন জিন্নাত। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন