মায়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রথম বিদেশ সফরে প্রতিবেশী ভারতে মিন অং হ্লাইং। শনিবার (৩০ মে) সন্ধ্যায় দিল্লি পৌঁছাবে এই সাবেক জান্তাপ্রধান।
তার আগে তিনি বিহারের বুদ্ধগয়ায় পৌঁছায়। সেখানে মহাবোধি মন্দির পরিদর্শনের মাধ্যমে সফর শুরু করবেন জানা গেছে।
দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, হ্লাইংয়ের পাঁচ দিনের ভারত সফরের মূল লক্ষ্য বাণিজ্য, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করা।
মায়ানমারের সাবেক এই সামরিক নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
এ ছাড়া তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
গেল এপ্রিল মাসে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই মিন অং হ্লাইংয়ের প্রথম আন্তর্জাতিক সফর।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন