সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম//
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি শনিবার স্হানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটের সময় জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে আসা হজ যাত্রীর সংখ্যা ছিল ৪১৮ জন।
জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিমান ও সৌদিআরবের উচ্চপদস্হ কর্মকর্তারা।
প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীদের সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেওেয়া হয়। পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনার উদ্দেশ্য রওয়ানা হন। এসময় দূতাবাসের কর্মকর্তারা সহযোগিতা করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন