প্রাক্তন জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি ফজলে রাব্বি মোপাশা ইন্তেকাল :ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রাক্তন জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি ফজলে রাব্বি মোপাশা  ইন্তেকাল করেছেন। আজ ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশন- এ তিনি শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।
আজ মোপাসা ভাইয়ের বর্ণাঢ্য সাংগঠনিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। রোটারী ও রোটার‍্যাক্ট অঙ্গনে তাঁর অবদান, নেতৃত্ব এবং আন্তরিকতা দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 
তিনি শুধু রোটারী পরিবারেই নয়, আরো বহু সামাজিক সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনে একাধিক দশক ধরে সফলতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও মানবিক অবদান অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার উংস হয়ে থাকবে। 
আল্লাহ্ তাহালা তাঁকে ক্ষমা করুন। তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই শোক সইবার শক্তি দান করুন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন