শাহজালাল মাজারের টাকা যে অ্যাকাউন্টে

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা ডেগ ও প্রশাসনের দানবাক্সে জমা হওয়া অর্থ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করেছে প্রশাসন। প্রায় ৭শ’ বছরের প্রচলিত রেওয়াজের বাইরে গিয়ে এই গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ও ৭ আনা স্বর্ণ পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যোগ করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা হয়। আর এই টাকাগুলো হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে বলে জানা যায়।


এর আগে, সোমবার (২২ জুন) জোহরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের সিলগালাকৃত তিনটি ডেগ এবং বড়-ছোট কয়েকটি দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। দীর্ঘ সময় ধরে চলা এ কার্যক্রম শেষে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং ৭ আনা স্বর্ণ পাওয়া যায়।
 

 

জেলা প্রশাসন সূত্র জানায়, মাজারের টাকার স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংক-এ একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে। গণনা শেষে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যুক্ত করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ওই অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন সিলেটভিউকে বলেন, ‘মাজারের নামে খোলা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে গণনায় পাওয়া অর্থের সঙ্গে জেলা প্রশাসনের দেওয়া ৫ লাখ টাকা যোগ করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হিসাবে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা রয়েছে।’


তবে মাজারের নামে ব্যাংক হিসাব খোলা এবং সেখানে অর্থ জমা দেওয়ার বিষয়ে নিজেদের অবগত নন বলে জানিয়েছেন মাজার কর্তৃপক্ষ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন