গত ১৭ই জুন বুধবার বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও ডেপুটি স্পীকার কাউন্সিলার ইকবাল হোসেনের সম্মানে পূর্ব লণ্ডনের হোয়াইট চ্যাপেল রোডস্থ এক অভিজাত রেস্তোরায় এক সম্বর্ধনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।সংগঠণের সভাপতি এম এ মুকিতের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসপায়ার পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন -সংগঠণের সহ সভাপতি আব্দুর রহিম ,সহ সভাপতি সেলিম আহমদ ,শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাই ,ইস্তাব উদ্দিন আহমদ প্রমুখ ।
সভায় বক্তারা -নব নির্বাচিত স্পীকার কাউন্সিলার মোস্তাক আহমদ ও ডেপুটি স্পীকার কাউন্সিলার ইকবাল হোসেনকে অভিনন্দন জানান ও কমিউনিটির সেবায় আরো অবদান রাখার আহবান জানান ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস ।স্পীকারের সম্মানে মানপত্র পাঠ ও হস্তান্তর করেন সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ।সভায় সংগঠণের পক্ষ থেকে কমিটির নেতৃবৃন্দরা ফুল দিয়ে সম্বরধিত অতিথিদের বরন করে নেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন