এই গ্রীষ্মে টাওয়ার হ্যামলেটসের পুরস্কারজয়ী ভিক্টোরিয়া পার্কে ফিরে আসছে বহুল প্রতীক্ষিত সংগীত ও সংস্কৃতি উৎসব। অল পয়েন্টস ইস্ট, লিডো এবং ইন দ্য নেইবারহুড উৎসবে মুখরিত হয়ে উঠবে এই ঐতিহ্যবাহী পার্ক।
২১ আগস্ট ব্রিট অ্যাওয়ার্ড জয়ী শিল্পী জর্জা স্মিথ এবং দুইবারের গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী তেমস অল পয়েন্টস ইস্ট-এর উদ্বোধনী রাতে মঞ্চ মাতাবেন। ৩১ আগস্ট লিডো ইভেন্ট ডে তে পরিবেশন করবেন মারিবো স্টেট। এছাড়া লর্ডে, টাইলার দ্য ক্রিয়েটর এবং টোয়েন্টি ওয়ান পাইলট সহ আরও বড় শিল্পীরা ভিকি পার্কের মঞ্চে আসছেন।
২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে বিনামূল্যের কমিউনিটি উৎসব 'ইন দ্য নেইবারহুড', যেখানে থাকবে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, লাইভ সংগীত, খেলাধুলা, শিল্পকর্ম কর্মশালা, শিশু থিয়েটার এবং স্ট্রিট ফুড মার্কেট সহ আরও অনেক কিছু।
এই উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ - একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন অল পয়েন্টস ইস্টের এক জোড়া ভিআইপি টিকিট। ভিআইপি টিকিটধারীরা পাবেন দ্রুত প্রবেশাধিকার, মূল অ্যারেনায় প্রবেশ এবং ইস্ট স্টেজের পাশে বিশেষ ভিআইপি গার্ডেনে যাওয়ার সুযোগ। প্রতিযোগিতায় অংশ নিতে ৭ জুলাই বিকেল ৫টার মধ্যে উত্তর জমা দিতে হবে এবং এতে অংশ নিতে পারবেন শুধুমাত্র টাওয়ার হ্যামলেটসের বাসিন্দারা।
উত্তরের ক্লু পেতে ভিজিট করুন লাভ টাওয়ার হ্যামলেটস্ এর ওয়েবসাইটঃ www.lovetowerhamlets.com
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন