সিলেটের আন্জুমানে খেদমত কোরআনকে জালালাবাদ এসোসিয়েশন,ঢাকা'র আর্থিক অনুদান প্রদান

ইবনে জামান।। 

২৪ আগস্ট ( মঙ্গলবার) বিকেলে সিলেট মহানগরীর  কুদরত উল্লাহ মার্কেটস্থ আন্জুমানে খেদমতে কোরআন, সিলেটকে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  এ উপলক্ষে আন্জুমানে খেদমতে কোরআন, সিলেটের সভাপতি সৈয়দ একরামুল হক এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী ও সুধীজন। অনুষ্ঠান শেষে আন্জুমানে খেদমতে কোরআন, সিলেটের সভাপতি সৈয়দ একরামুল হকের কাছে নগদ ৫০,০০০/= টাকা   প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ। উল্লেখ্য, আন্জুমানে খেদমতে কোরআন সংগঠনটি সকলের সহযোগিতা নিয়ে বেওয়ারিশ লাশ দাফন,মৃত ব্যক্তির গোসল 

দানসহ  ধর্মীয় ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন