‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ //

সিলেটের বিশ্বনাথে সামাজিক সংগঠন ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র কমিটি গঠন উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে রশিদপুরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিস্ট সংগঠনের নতুন পূর্ণ্যাঙ্গ কমিটি গঠন করা হয়।
 

আব্দুল মুমিন মামুনকে সভাপতি, সাহিদুল ইসলাম সাহিদকে সাধারণ সম্পাদক ও আব্দুল আহাদকে কোষাধ্যক্ষ করে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির আহবায়ক শেখ মোঃ আজাদ ‘পূর্ব বিশ্বনাথ সোসাইটি’র ৪১ সদস্য বিশিস্ট প্রথম পূর্ণ্যাঙ্গ কমিটির শীর্ষ নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পূর্বে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির আহবায়ক শেখ মোঃ আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য আব্দুল মুমিন মামুন, সাহিদুল ইসলাম সাহিদ, আব্দুস ছালাম, বাবুল কান্তি দাশ মেঘল, আসাদুজ্জামান নূর আসাদ, শেখ ফজর রহমান মেম্বার, আশিক আলী মেম্বার, শামীম আহমদ মেম্বার, আমির আলী, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, তানিমুল ইসলাম তামিম, হোসাইন আহমদ প্রবেল, খলিলুর রহমান, আমিম আহমদ।

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য নাজিম উদ্দিন রাহিন মেম্বার।

এসময় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক কমিটির সদস্য ও এলাকার সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন