আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দ্য সিলভা। প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে অল্প ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

 

 

 

সংবাদমাধ্যম আলজাজিরা বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে জানায়, ব্রাজিলের নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট গণনা হয়েছে। এর মধ্যে লুলা পেয়েছেন ৫১ দশমিক ৭৫ শতাংশ ভোট। অন্যদিকে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮ দশমিক ২৫ শতাংশ ভোট। যা প্রদর্শন করছে তাদের মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

 

আলজাজিরা আরো জানায়, খুব বেশি ব্যবধান না হওয়ায় দুই প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বী শিবিরেই চরম উৎকণ্ঠা দেখা দিয়েছিল। ফলে দুই পক্ষকেই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়।

 

 

ফ্লাভিও বোলসোনারোর বাবা জেয়ার বোলসোনারে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তাকে গতবার হারিয়ে প্রেসিডেন্ট হন বামপন্থী লুলা দ্য সিলভা।

 

কিন্তু জেয়ার বলসোনারো সামরিক বাহিনীকে দিয়ে অভ্যুত্থান ঘটিয়ে লুলাকে দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করেন। এরপর তিনি বিভিন্ন আইনি জটিলতায় পড়ে আর নির্বাচন করতে পারেননি। এর বদলে তার ছেলে সিনেটর ফ্লাভিও নির্বাচন করেছেন। কিন্তু তার ছেলেও হেরে গেছেন।

 

 

গত ৪ অক্টোবর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়।

কিন্তু কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় তা রানঅফে গড়ায়। রানঅফে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী।

 

ওই দিনের নির্বাচনে ফ্লাভিও সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছিলেন। আর লুলা হয়েছিলেন দ্বিতীয়। তবে রানঅফে তিনি ফ্লাভিওকে হারিয়ে দিয়েছেন।

 

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৮৮ সালের পর এবারই প্রথমবার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে এমন ঘটনা ঘটেছে। যেখানে প্রথম দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েও রানঅফে গিয়ে হেরে গেছেন সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন