জিবি নিউজ ||ওয়েস্ট লন্ডন ||
ওয়েস্ট লন্ডন বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন (WLBWA)-এর বোর্ড অব ট্রাস্টিজ (BOT)-এর এক গুরুত্বপূর্ণ সভা গত রোববার ১৪ জুন ২০২৬ দুপুর ১টায় হাউন্সলোর ১২০ হাই স্ট্রিট, ফার্স্ট ফ্লোরে অবস্থিত সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান জনাব মহিবুর রহমান। পরিচালনা করেন রাকিব এইচ রুহেল (ডেপুটি সেক্রেটারি)
উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল কাইয়ুম (কায়সার),, মিরন মিয়া, মঈদুল হুসাইন, সামসুল হক, মোহাম্মদ আব্দুল কালাম শেখ, লুৎফুন নাহার চৌধুরী এবং আব্দুল শহীদসহ অন্যান্য ট্রাস্টিবৃন্দ।
সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এছাড়া সদস্যপদ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং গত ৩১ মে ২০২৬ অনুষ্ঠিত ট্রাস্টি সভার সিদ্ধান্তসমূহ পুনরায় বহাল রাখা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, যেসব ট্রাস্টির সদস্য ফি বকেয়া রয়েছে, তাদের দ্রুত বকেয়া পরিশোধ করতে হবে। এ বিষয়ে আগামী ২২ জুন ২০২৬-এর মধ্যে বকেয়া আদায়ের জন্য রাকিব এইচ রুহেলকে দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি সাবেক সদস্যদের সদস্যপদ নবায়ন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় WLBWA সামার ট্রিপ ২০২৬ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৯ আগস্ট ২০২৬ রোববার ওয়েস্টন-সুপার-মেয়ার সমুদ্র সৈকতে এ ভ্রমণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এছাড়া আগামী ৫ জুলাই ২০২৬ সংগঠনের অফিস উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের খাবার ও আপ্যায়নের দায়িত্ব গ্রহণ করেন লুৎফুন নাহার চৌধুরী, আব্দুল শহীদ, মঈদুল হুসাইন ও সামসুল হক।
সভায় আগামী জুলাই মাসের শেষের দিকে একটি পিঠা মেলার আয়োজনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপনের দায়িত্ব গ্রহণ করেন আব্দুল শহীদ।
সভায় সংগঠনের ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সামার ট্রিপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা মেলা, ইফতার পার্টিসহ WLBWA-এর সকল কার্যক্রম থেকে প্রাপ্ত অনুদান ও অর্থ সরাসরি সংগঠনের ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
সবশেষে অন্য কোনো আলোচনা না থাকায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়। আগামী ৩০ জুন ২০২৬ মঙ্গলবার পরবর্তী বোর্ড অব ট্রাস্টিজ সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন