মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর: কমলগঞ্জের মানববন্ধন অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি //

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছরেও কোনো ক্ষতিপূরণ আদায় করা হয়নি। উপলক্ষে মানববন্ধন কর্মসুচী ও চারাগাছ বিতরণের করা হয়।

রবিবার দুপুরে মাগুরছড়া গ্যাস কোপের সম্মুখে পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসুচী করা হয়।
 

মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা পরিবেশ ও উন্নয়ন সোসাইটির সভাপতি মো: ময়নুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও বিপ্লব ভট্টাচার্যের পরিচালনায় বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ শামসুজ্জামান সেলিম, নারী নেত্রী মেরি রাল্ফ, সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাহারাব ইসলাম রুহিন, ট্যুরিস্ট গাইড মোঃ হাবিবুর রহমান. সমাজকর্মী শিমুল আহমদ, হাজম চং, আজমল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, এখনও বাংলাদেশ মাগুরছড়া গ্যাস বিপর্যয়ের জন্য দায়ী মার্কিন প্রতিষ্ঠান অক্সিডেন্টাল থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারেনি। বাংলাদেশ সরকার এ বিষয়ে নিস্ক্রিয় হলেও দেশের স্বার্থক্ষার আন্দোলনকারীরা সরব রয়েছেন। ২৯ বছর পার হয়ে গেল তাদের ক্ষতি মেটাতে পারেনি সরকার ও কোম্পানি। মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে এ মানববন্ধন কর্মসুচী পালিত হবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন