ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ‍্যোগে ৮০ লাখ টাকা অর্থ ব‍্যয়ে নতুন ঈদগাহ নির্মাণের কাজ সম্পন্ন

বিশ্বনাথ উপজেলার ধর্মদা ,তাতিকোনা,মোহাম্মদপুর ও সাধু গ্রামের যুক্তরাজ‍্য প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের উদ‍্যোগে গত ৭ই জুন বিকাল ২টায় পূর্ব লণ্ডনের ওয়েষ্টহাম এলাকার ইমপ্রেশন ভেন্যুতে এক শোকরানা মাহফিল ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সংগঠণের সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটসের সাবেক স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ,এসপায়ার পার্টি টাওয়ার হ‍্যামলেটসের চেয়ারম‍্যান সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ,রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলার সাঈদা চৌধুরী ,সাবেক স্পীকার আহবাব হোসেন ,বিবিসিসিইর চেয়ারম‍্যান রফিক হায়দার ,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল ওয়াহিদ সিরাজী প্রমুখ ।
সভা  যৌথভাবে  পরিচালনা করেন -সংগঠণের সাধারন সম্পাদক মোঃ মনির আহমদ ,মিজানুর রহমান মিজান ও শামসাদুর রহমান রাহীন ।সভায় আয় ব‍্যয়ের হিসাব পেশ করেন ট্রেজারার শাহ নুরুল আলম নাহিদ ।
অনুষ্ঠানে ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাস্টের কয়েকজন বিশিষ্ট ব‍্যক্তিকে শিক্ষা ও সমাজসেবায় অবদান রাখার জন‍্য সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ।তাদের মধ‍্যে রয়েছেন বিজ্ঞানী ,ডাক্তার ,৯৫বছর বয়সী সমাজসেবী ও  কবি ।
সভায় ধর্মদা ,তাতিকোনা,মোহাম্মদপুর ও সাধু গ্রামের যুক্তরাজ‍্য প্রবাসীদের অর্থায়নে যে বিশাল আধুনিক আরাফাত ঈদগাহ ,মসজিদ ,স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে তার একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় ।সভায় কবিতা আবৃত্তি করেন কবি মনির আলী ।ভিডিও কল দিয়ে সকলের দোয়া কামলা করেন -শিক্ষক,রাজনীতিবীদ ও লেখক শাহ ফারুক আহমদ ।


সভায় অতিথি বক্তারা -ডিটিএমএস ওয়েলফেয়ার ট্রাষ্টের জনহিতকর কাজের ভূয়শী প্রশংসা করেন ।
সভার সভাপতি মোহাম্মদ আব্দুল হাই সকল দাতা সদস‍্যদের অশেষ ধন‍্যবাদ জানান ও এলাকার উন্নয়নে আরো অবদান রাখার আহ্বান জানান ।সভায় আগত অতিথি 
সভায় সারা বৃটেন থেকে এলাকাবাসী যোগ দেন ।সবাইকে প্রীতিভোজে আপ‍্যায়িত করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন