পাকিস্তানের ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর উভয় দেশকেই ‘একটি পথ’ খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক প্রতিবেদনে বিবিসি এই তথ্য জানিয়েছে।
ওমানের সুলতানের সঙ্গে আলাপচারিতায় স্টারমার বলেছেন, যুদ্ধবিরতি অব্যাহত রাখা ‘গুরুত্বপূর্ণ’ এবং ‘সব পক্ষই পরিস্থিতির আরো অবনতি এড়িয়েছে’।
যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং বিবিসিকে বলেন, ইরানে যুদ্ধ শেষ করার প্রাথমিক আলোচনা কোনো চুক্তি ছাড়াই ভেস্তে গেছে, তা ‘হতাশাজনক’।
এ ছাড়া এই সংঘাতে যোগ না দেওয়ার যুক্তরাজ্যের সিদ্ধান্তকে সমর্থন করেছেন স্ট্রিটিং।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন