মানহানির মামলা করলেন হানসিকা, ২ কোটি দাবি অভিনেত্রীর

পারিবারিক বিতর্কের জেরে এবার প্রাক্তন বৌদির বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। 

অভিযোগ অনুযায়ী, প্রাক্তন বৌদি মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন হানসিকা। মুম্বাইয়ের দায়রা আদালতে করা এই মামলায় ক্ষতিপূরণ হিসেবে ২ কোটি রুপি দাবি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত আরও আগে।

মুসকান অভিযোগ করেছিলেন, তাঁর প্রাক্তন স্বামী প্রশান্ত মোতওয়ানি এবং প্রাক্তন ননদ হানসিকার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা হয়েছে। এমনকি নিজের দাম্পত্য জীবনে হানসিকার অযথা হস্তক্ষেপের অভিযোগও তুলেছিলেন তিনি।

 

No photo description available.

তবে এসব অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন হানসিকা। তাঁর দাবি, মুসকান তাঁদের কাছ থেকে প্রায় ২৭ লাখ রুপি ঋণ নিয়েছিলেন, যা পরিশোধ এড়াতেই নাকি এসব মিথ্যা অভিযোগ করছেন।

 

শুধু মানহানির মামলা নয়, ভবিষ্যতে যেন মুসকান আর কোনো মানহানিকর মন্তব্য না করেন—এই মর্মেও আদালতের কাছে নির্দেশ চেয়েছেন হানসিকার আইনজীবী।

উল্লেখ্য, ২০২০ সালে বিয়ে করেছিলেন মুসকান ও প্রশান্ত। ২০২২ সাল থেকে তারা আলাদা থাকছেন। খুব শিগগিরই এই মামলার শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন