তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ যুক্তরাজ্যের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন অব ডনকাস্টার। সাক্ষাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথা তুলে ধরেন।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’ হলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় যুক্তরাজ্যের বাণিজ্য দূত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। 

 

এ ছাড়া সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন