নীরবতা ভেঙে কড়া জবাব দীপিকার

বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর : দ্য রিভেঞ্জ’ এর সাফল্যের মাঝেই সামাজিকমাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্বামীর এই হিট সিনেমা নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেওয়ায় তাকে ঘিরে তৈরি হয়েছিল ‘নীরবতা’-এর বিতর্ক।

অবশেষে সমালোচনার জবাব দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন, “আমি তো অনেক আগেই ছবিটা দেখে ফেলেছি, তোমাদের সবার আগেই।

এখন বলো, আসলে কে হাসির পাত্র?”

 

দীপিকার সংক্ষিপ্ত ও তীক্ষ্ণ মন্তব্যেই কার্যত সমালোচকদের মুখ বন্ধ হয়ে গেছে বলে মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা।

এর আগে ‘ধুরন্ধর’ এর প্রথম পর্ব মুক্তির সময় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রশংসা করেছিলেন দীপিকা। এবার তিনি সরাসরি মন্তব্য না করলেও ব্যক্তিগতভাবে স্বামীকে সমর্থন করছেন বলে জানা গেছে। সিনেমা মুক্তির পর একাধিকবার দুজনকে একসঙ্গে সময় কাটাতেও দেখা গেছে।

 

উল্লেখ্য, রণবীর সিং অভিনীত এই স্পাই-অ্যাকশন থ্রিলার ইতিমধ্যেই হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে এবং রেকর্ড ভাঙার পথে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন