প্রশিক্ষিত নারীদের নিয়ে মিথিলা'স কিচেন এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 প্রশিক্ষিত নারীদের নিয়ে আনন্দ বিনোদনে ভরপুর আড্ডায় ঈদ পুনর্মিলনী করেছে নারায়ণগঞ্জের আলোচিত প্রতিষ্ঠান মিথিলা'স কিচেন। ৪ এপ্রিল শনিবার দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের বিনোদন কেন্দ্র জালকুড়ি দশ পাইপে সুপ্তি ফুড কর্ণারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

নারী হিসেবে আমরা যা অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই স্লোগানে যেথায় থাকুক যে যেখানে, বাঁধন আছে প্রাণে প্রাণে প্রতিপাদ্য বিষয় নিয়ে সফল নারী উদ্যোক্তা শেফ মিথিলা বিনতে হোসেন এর তত্ত্বাবধানে পরিচালিত মিথিলা'স কিচেন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা গড়ার কারিগর মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা ও নারায়ণগঞ্জ জেলা এনসিপির প্রথম যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান।

চমৎকার পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেফ নাজিয়া সুলতানা ইতি, শেফ মোঃ শাকিল, কাজী ফাউন্ডেশন ও সেবার আলো যুব উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আরমান, জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার, নারী উদ্যোক্তা আইভি আরিফিন সহ অন্যান্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের জীবনের গল্প, পরবর্তী কর্ম পরিকল্পনা ও মানবিক গুণাবলীর বিষয়টি তুলে ধরেন এবং সঙ্গীত শিল্পী সজিব হোসেন এর হৃদয় নিংড়ানো ভালবাসার গানের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনীর সমাপ্তি ঘটে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন