যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে : স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে শুরু করা যুদ্ধের বিরোধিতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের বিরুদ্ধে বাণিজ্য বন্ধের হুমকি দিলেও স্পেন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘স্বাভাবিকভাবেই চলছে’।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বামপন্থী সরকার গত সপ্তাহে এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে প্রত্যাখ্যান করে এবং তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত ঘাঁটিগুলো ব্যবহার করে মার্কিন বিমান চলাচল নিষিদ্ধ করার পর ট্রাম্পের ক্ষোভের মুখে পড়ে।

পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন, ওয়াশিংটনে স্পেনের দূতাবাস এবং মাদ্রিদে যুক্তরাষ্ট্রের দূতাবাস—উভয়ই ‘সম্পূর্ণ স্বাভাবিকভাবে’ কাজ করছে।

তিনি বলেন, ‘ওয়াশিংটনে আমাদের দূতাবাস স্বাভাবিকভাবে কাজ করছে এবং স্বাভাবিক নিয়মে প্রয়োজনীয় সব যোগাযোগ বজায় রেখেছে।

’ একই অবস্থা মাদ্রিদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি জানান।

 

গত ৩ মার্চ ট্রাম্প মাদ্রিদের ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। তিনি ন্যাটোর নতুন প্রতিরক্ষা ব্যয় লক্ষ্যমাত্রা পূরণে স্পেনের অস্বীকৃতির কথাও উল্লেখ করেন।

পরে স্পেন ওই হুমকি অগ্রাহ্য করে এবং দেশটির উপপ্রধানমন্ত্রী বলেন, তারা ‘কারো ভৃত্য’ হতে রাজি নন।

 

সোমবার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সাউথ ক্যারোলিনার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে বলেন, স্পেন ‘সঠিক পথ হারিয়েছে’ এবং যুক্তরাষ্ট্রের উচিত স্পেন থেকে তাদের বিমানঘাঁটি সরিয়ে এমন দেশে নেওয়া, যেখানে সেগুলো ব্যবহার করতে দেওয়া হবে।

আলবারেস বলেন, লেবাননে সম্ভাব্য ইসরায়েলি স্থল অভিযান ‘ভয়াবহ ভুল’ হবে। একই সঙ্গে তিনি ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলের দিকে রকেট হামলা বন্ধ করার আহ্বান জানান।

তিনি জানান, স্পেন লেবাননে ৯ মিলিয়ন ইউরো মূল্যের মানবিক সহায়তা পাঠাবে।

বৈরুত সরকার ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত অন্তত ৫০০ জন নিহত হয়েছেন এবং প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন