বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে লেখালেখির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম অর্জন করেছেন মিষ্টি মেয়ে তুলতুল

 লেখালেখির মাধ্যমে নিজের মাতৃভূমিকে বিশ্ব জুড়ে তুলে ধরার জন্য ছোট বেলা থেকেই শাম্মী নামের এক নারীর অবদান অতুলনীয়। তিনি 
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র লেখক ও সাহিত্যিক শাম্মী তুলতুল। ঢ়োট বেলা থেকেই 
লেখাপড়ার পাশাপাশি লেখালেখির প্রতি আগ্রহ ছিল খুব বেশী। তাই সে শুরু করে দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি।যেমন, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ সহ সরকারি পত্রিকা শিশু ও নবারুণে।

জানাযায়, শাম্মী তুলতুল দীর্ঘদিন ধরে লেখালেখি,  উপন্যাসিক, গল্পকার, শিশু- সাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন একটিভিস্ট, সাংবাদিক, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও মডেলার বটে।

এছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি, সিঙ্গাপুর নিউইয়র্ক ও কানাডা, প্যারিসের বাংলা পত্রিকাগুলোতে নিয়মিত লেখালেখি করছেন।
তিনি একটি রক্ষণশীল পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের এ গৌরব বয়ে এনেছেন। প্রতিনিয়তই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক, বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন পত্র পত্রিকায় সামাজিক অসঙ্গতি নিয়ে লেখালেখি করে আসছেন। এতে, নানান সামাজিক ও পারিবারিক নানান বাধাঁ পেরিয়ে কোন ধরনের পিছুটানকে ভয় না পেয়ে সততা নিয়ে দেশ ও মাবুষের জন্য কাজ করাই ছিল তার লক্ষ্যে উদ্দেশ্য।
এ পর্যন্ত শাম্মী তুলতুল এর প্রকাশিত বাংলাদেশ ও ভারত নিয়ে মোট বইয়ের সংখ্যা ১৭টি। এই ১৭টি জনপ্রিয় উপন্যাস গুলোর মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা, পদ্মবু ও মনজুয়াড়ি, ভূত যখন বিজ্ঞানী, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ। এই বইগুলো পাঠকপ্রিয় হয়ে উঠেছে খুব বেশী প্রচার ও বিক্রয় হয়েছে।
সে বিশেষ করে শিশু ও কিশোরদের নিয়ে প্রচুর গল্প লিখেছেন। তার লেখা পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দিপ্ত টিভিতে নাটক আকারে প্রচারিত হয়েছে। তার রচনায় লাল শরবত নাটকটি সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ তে। 

সম্প্রতি, ভারতের গবেষণা ও লেখালেখির ক্ষেত্রে দারুণ মাত্রা যোগ করেছে তার এসব বই গুলো। এছাড়া, ভারত নিয়ে আবারও নতুন একটি বই প্রকাশে চুক্তিবদ্ধ হয়েছেন।
অপরদিকে, "রুম টু রিড বাংলাদেশ" এর  এনলিস্টেড লেখিকা হিসাবে সম্মানিত হন। তার এসব লেখালেখির জন্য পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। যার মধ্যে 
উল্লেখযোগ্য- মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার সহ আরো নানান সম্মাননা। এবং  নিয়মিত রেডিওতে খবর পাঠ করতেন ও বিভিন্ন টেলিভিশনে আবৃত্তি করেন।
গত চলতি ১২ মে তিনি পেয়েছেন উপন্যাসের উপর কলকাতা থেকে রবীন্দ্র রত্ন পুরস্কার। এবং বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হয়েছেন।

এ ব্যাপারে মিষ্টি মেয়ে শাম্মী তুলতুল বলেন, বেগম রোকেয়া আমাদের আইডল। তাই বেগম রোকেয়ার চরিত্রে মডেল হতে পেরে আমি নিজেকে একজন লেখক হিসাবে গর্বিত মনে করি। তিনিও একজন লেখক ছিলেন। এই পাওয়াটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। দেশপ্রেম ও সংস্কৃতি চেতনায় উজ্জ্বল এই কথা সাহিত্যিক আরো বলেন, লেখালেখির মাধ্যমে বিশ্বে নিজের দেশকে তুলে ধরাই আমার এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। 
সে চট্টগ্রামের রাউজানের আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদের ছয় ছেলে মেয়ের মধ্যে ২য় কন্যা সন্তান হলেন শাম্মী তুলতুল।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন