Tuesday, 18th June, 2013, 8:00 AM
» « গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ স্পৃস্ট হয়ে এক যুবক নিহত » « বেলজিয়াম বিএনপির “বিজয় উৎসব” » « সংহতি সাহিত্য পরিষদ এর ২০১৩-২০১৫ কার্যকরী পরিষদ গঠিত » « হাটহাজারীতে উচ্ছেদ অভিযান সরকারী কোটি টাকার জায়গা উদ্ধার » « চাঁপাইনবাবগঞ্জে ইউএসএ’র পুলিশ প্রতিনিধি দল কর্তৃক বাংলাদেশ পুলিশের ৩দিনের প্রশিক্ষন সমাপনী » « কাউন্সিলর সজীবের সাথে সিলেট নিউজ ওয়ার্ল্ড পরিবারের সৌজন্য সাক্ষাত » « প্রতিটি মানুষের মানবিক দায়িত্ব বিপন্ন মানুষের পাশে দাড়ানো » « মঙ্গলবার ১৮ ই জুন থেকে বান্দরবান সহ তিন পার্বত্য জেলায় লাগাতার ৭২ ঘন্টার হরতাল আহবান » « গোপালগঞ্জের কাশিয়ানীতে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুরিশসহ আহত-২৫, পুলিশের গুলি » « সুনামগঞ্জের তাহিরপুরে শ্বাসরুদ্ধ করে এক কৃষককে হত্যা , আটক এক

বইমেলার শেষ শুক্রবার ছিলো জমজমাট

bookঢাকা : শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার ২২তম দিন। বইমেলার শেষ শুক্রবার ছিলো দিনটি। ছিলো শিশুপ্রহরের শেষলগ্ন।

শিশুপ্রহরে অটোগ্রাফ শিকারিদের কবলে পড়েন প্রিয় লেখক মুহাম্মদ জাফর ইকবাল। একজন লেখকের সঙ্গ যে কতটা আনন্দ দিতে পারে তা অনুভব করা যায় অটোগ্রাফ নেওয়ার এই দৃশ্য থেকে। লেখকও শান্তচিত্তে দিয়ে যাচ্ছেন অটোগ্রাফ।

বইমেলার শেষ শুক্রবারটা সবার কাছে একটা ছোঁয়া রেখে গেছে শুধু পাঠক থেকে লেখক সবার মাঝে। তাই বুঝি অনেক লেখকই ছুটে অসেন।

তবে মেলায় আসা অনেকের মধ্যে কিছুটা আতঙ্কও দেখা গেছে। বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর একটু ভাবিয়েছে বইপ্রেমিদের। তবুও ২০১৩ গ্রন্থমেলার এই শেষ শুক্রবারটা অনেকেই মিস করতে চাননি। মুগদা থেকে আসা পলিয়ার ওয়াহিদ এর চোখেমুখে ফুটে ওঠে তারই আভা। যশোর থেকে আসা সুমনও এইদিনের জন্য ছুটে আসেন সবকিছু ফেলে।

শুক্রবার মেলায় নতুন বই এসেছে ১৬৮টি। আজকের বিষয়ভিত্তিক বইয়ের মধ্যে গল্প-২১টি, উপন্যাস-২০টি, প্রবন্ধ-১৫টি, কবিতা-৫৩টি, গবেষণা-২টি, ছড়া-১৩টি, শিশুতোষ-৫টি, জীবনী-২টি, রচনাবলী-২, মুক্তিযুদ্ধ-৪, নাটক-৩টি, বিজ্ঞান-১টি, ভ্রমণ-২টি, ইতিহাস-৩, রাজনীতি-১, চি:/স্বাস্থ্য-৩, রম্য/ধাঁধা-৬টি, ধর্মীয়-১টি, অনুবাদ-১টি, অভিধান-টি, সায়েন্স ফিকশন-১টি এবং অন্যান্য-৯টি।

মেলায় ১২টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন করতে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি মেলায় আসলেন। অধ্যাপক পবিত্র সরকার এর ঢাকার টুকিটাকি এবং মাজহারুল ইসলাম সম্পাদিত ডেলিসিয়াস ডেজাটর্ নামের বই দুটির মোড়ক উন্মোচন করেন তিনি। মীম নোশিন নাওয়াল খান এর একজন ক্লাস ক্যাপ্টেনের ডায়েরি বইটির মোড়ক উন্মোচন করেন মুহাম্মদ জাফর ইকবাল।

বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বামী বিবেকানন্দ ও বাংলা সাহিত্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক সৈয়দ আবুল মকসুদ।

২৩ ফেব্রুয়ারি সকাল ১০:৩০মিনিটে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, সঙ্গীত, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293