Saturday, 25th May, 2013, 10:27 PM

বইমেলায় তারকাদের বই

image_1153_324324একুশে বইমেলা মানেই লেখক, কবি-সাহিত্যিকদের মধ্যে সাজ সাজ রব। পাঠকও সারা বছর মুখিয়ে থাকেন উৎসবটির জন্য। তাই একুশে বইমেলা পাঠক, প্রকাশক আর লেখকদের মিলনমেলা। কয়েক বছর ধরে বিনোদন দুনিয়ার মানুষও প্রকাশ করছেন তাঁদের লেখা বই। ব্যতিক্রম নেই এবারের বইমেলায়ও। মেলা ঘুরে তেমন কয়েকটি বইয়ের খোঁজখবর দিচ্ছেন খায়রুল বাসার নির্ঝর

হানিফ সংকেত
হানিফ সংকেত অনেক আগে থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। লেখেন নাটক, প্রবন্ধ, কলাম- আরো অনেক কিছু। তাঁর লেখা বই আগেও এসেছে বইমেলায়। তবে এবারের বইমেলায় তিনি একই সঙ্গে দুটি বই নিয়ে হাজির হচ্ছেন। অনন্যা প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে প্রবন্ধগ্রন্থ ‘নিয়মিত অনিয়ম’।, ‘এ বইয়ের লেখাগুলো মূলত একটি সংকলন। আমার লেখা কলাম বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেগুলো একসঙ্গে করেই বইটি বের করা। অপ্রকাশিত লেখাও কিছু আছে।’ সমাজ, রাজনীতি, অর্থনীতি- বিভিন্ন ক্ষেত্রের নানা অসংগতি এ বইয়ের প্রবন্ধগুলোর উপজীব্য। এবারের মেলায় হানিফ সংকেতের অন্য একটি বই ‘কষ্ট’ বের হচ্ছে একই প্রকাশনী থেকে। এটি উপন্যাস। উপন্যাসটি ১৯৯৩ সালে ‘আনন্দ বিচিত্রা’ পত্রিকায় ছাপা হয়।
আবুল হায়াত
এবারের একুশে বইমেলায় শব্দশিল্প প্রকাশনীর স্টলে ‘শেষ পত্র’ এবং ‘গল্প মালঞ্চ’ নামে দুটি বই আসছে তাঁর। ‘শেষ পত্র’ তাঁর লেখা একটি টিভি নাটক। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ তুলে ধরা হয়েছে এখানে। তিনি জানান, ২০১১ সালে নাটকটি বিটিভিতে প্রচারিত হয়েছিল। মূলত চারজন বৃদ্ধ মহিলাকে নিয়েই কাহিনী, যাঁরা বিভিন্নভাবে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলেন। দ্বিতীয় বই ‘গল্প মালঞ্চ’ হচ্ছে তাঁর লেখা গল্প সংকলন। এ বইয়ের ২০টি গল্পের বেশির ভাগই বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাঁর গল্পগুলোতে উঠে এসেছে সমাজবাস্তবতার নানা বিষয়।
আজিজুল হাকিম
এক সময় কবিতা লিখতেন তিনি। তবে তা ছিল সম্পূর্ণ নিজের জন্য। আশপাশে ঘটে যাওয়া নানা ঘটনা, পত্রিকায় পড়া কোনো বিচিত্র সংবাদ- তার সঙ্গে কল্পনার মিশেল দিয়ে তিনি এবার গল্প লিখেছেন পাঠকদের জন্য। সেই গল্পগুলো এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘গল্প নয় কল্প নয়’ শিরোনামে। প্রকাশক শব্দশিল্প। এই বইয়ের গল্পগুলো তিনি লেখা শুরু করেছিলেন ২০০৩ সালে। কয়েকটি প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। ‘গল্প নয় কল্প নয়’ আজিজুল হাকিমের প্রথম বই।
বৃন্দাবন দাস
‘গরুচোর’ এবং ‘সার্ভিস হোল্ডার’- জনপ্রিয় নাটক দুটির চিত্রনাট্য এবার পাঠকদের জন্য এক মলাটে প্রকাশ করেছেন বৃন্দাবন দাস। নাম ‘বৃন্দাবন দাসের নির্বাচিত ২টি নাটক’; পাওয়া যাচ্ছে শব্দশিল্প প্রকাশনীর স্টলে। এটাই তাঁর প্রথম বই। বিক্রিবাট্টার হালহকিকত দেখতে রবিবার রাতে তিনি সস্ত্রীক এসেছিলেন বইমেলায়। আলাপকালে বৃন্দাবন দাস বলেন, ‘বইটি প্রকাশ করেছি পরীক্ষামূলকভাবে। যাঁরা নাটক লিখতে আগ্রহী, তাঁদের জন্য একটা নির্দেশনা তো অবশ্যই; তা ছাড়া ভবিষ্যতেও এটা সংরক্ষণের একটা বিষয়। ভবিষ্যতে মানুষ জানতে পারবে, এখনকার সময়ে কিভাবে নাটক লেখা হতো।’
শাহরিয়ার নাজিম জয়
জয় নাটক লেখেন নিয়মিত। ২০১১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল ‘হিমু কাউন্টার’ নামে তাঁর একটি উপন্যাস। এ বছর সৃজনী প্রকাশনী মেলায় এনেছে তাঁর আরেকটি উপন্যাস ‘হ্যালো ভাইয়া, অভিনয় করতে চাই’। , পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানে ধরনা দেয় তারা। জয় বলেন, ‘এদের অনেকেই অভিনয় করার চেষ্টায় জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করে এক পর্যায়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কেউ কেউ জড়িয়ে পড়ে খারাপ কাজে। আমার অভিজ্ঞতার আলোকে এসব ছেলেমেয়েকে নিয়েই লিখেছি উপন্যাসটি।’
বিদ্যা সিন্‌হা মিম
২০১২ সালে একুশের বইমেলায় প্রকাশ পেয়েছিল মিমের প্রথম ছোটগল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। তরুণ-তরুণীদের কাছে মোটামুটি সাড়া ফেলেছিল বইটি। সেই ধারাবাহিকতায় এবারের বইমেলায় এসেছে তাঁর উপন্যাস ‘পূর্ণতা’। , তিথি নামের একটি মেয়ের জীবনের নানা অধ্যায়, টানাপড়েন আর সংগ্রামের কথা উঠে এসেছে ‘পূর্ণতা’য়। উপন্যাসটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী।
সোহান খান
এবারের মেলায় এসেছে সুপার হিরো সুপার হিরোইনখ্যাত অভিনেতা ও নাট্যকার সোহান খানের লেখা দ্বিতীয় উপন্যাস ‘উপলব্ধি’।। ২০০৬-এ উপন্যাসটি দিয়ে এটিএন বাংলার জন্য ২৬ পর্বের ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন নার্গিস জাহান বানু।

 

Print Friendly

মন্তব্য ফরম

Your email address will not be published. আবশ্যিক *

*
*

সর্বশেষ সংবাদ

প্রতিনিধি আবশ্যক :: বৃটেন থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল gbnews24.com এর জন্য ইউরোপ আমেরিকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিনিধি আবশ্যক। আমাদের সাথে কাজ করতে আগ্রহী সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। E-mail: [email protected] Phone: 00447931705293