সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ লন্ডনের উদ্যোগে গুণীজন সম্বর্ধনা ও নতুন কমিটি গঠন

আনসার আহমেদ উল্লাহ//


বিলেতে বসবাসরত সৈয়দপুরবাসীর প্রথম যুবসংগঠন সৈয়দপুর যুবকল‌্যা‌ণ প‌রিষদ লন্ডন এর উ‌দ্যো‌গে গু‌নিজন‌দের সংবর্ধনা অনুষ্ঠিত হয় গত ২২ সেপ্টেম্বর স্থানীয় একটি অভিজাত হলে।

বৃটেনের বিভিন্ন শহরে সৈয়দপুর গ্রা‌মের মেয়র ও লর্ড মেয়র সহ ১১ জন কাউ‌ন্সিলার নির্বা‌চিত হবার এই বিরল কৃ‌তিত্ব অর্জনের সম্মান স্বরূপ যুবকল্যাণ পরিষদ এ ধরণের কৃতিসম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে ।এছড়া সমাজের কল‍্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ সান্ডারল‍্যান্ড বাংলাদেশী ইন্টারন্যাশনাল সেন্টারের বার বার নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককেও সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।


সৈয়দপুর যুবকল‌্যাণ প‌রিষ‌দের সভাপ‌তি জিয়াউল ইসলাম সৈয়‌দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সোয়াইব আহমেদ । অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বৃটেনের স্থানীয় নির্বাচনে লর্ড মেয়র,মেয়র সহ মোট ১১জন কাউন্সিলর একই গ্রামের বাসিন্দা নির্বাচিত হওয়ার বিরল কৃতিত্বের ভূয়সী প্রশংসার পাশাপাশি রাজনৈতিক ও আর্থ সামাজিক উন্নয়নে সৈয়দপুরের মানুষের অবদানের কথা তুলে ধরেন । বক্তারা আরো বলেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে গুণী ব্যক্তিদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করে সৈয়দপুর যুবকল্যাণ পরিষদ তার শেকর সৈয়দপুর গ্রামের আদর্শ ও ঐতিহ্য সকলের মাঝে তুলে ধরলো ।

যাদের সম্মানে এ আয়োজন তারা হলেন পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কা‌দির, কিডির মিনিস্টার সিটি মেয়র সাজু মিয়া, কাউন্সিলর কামাল কোরেশী, কাউন্সিলর সৈয়দ হুসেন আহমদ, কাউন্সিলর সাজনা আলী, কাউন্সিলর সৈয়দা সায়মা আহমদ, কাউন্সিলর সৈয়দা ফেরদৌসী পাশা, কাউন্সিলর সৈয়দ ফায়সাল আহমদ, কাউন্সিলর সৈয়দ আনওয়ার আহমদ,সাণ্ডারল‍্যাণ্ড বাংলাদেশ ক‌মিউ‌নি‌টি সেন্টারের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক আহমদ, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ শাহীন আহমদ।

অনুষ্ঠানে আগতদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন রাজনীতিবিদ মারুফ চৌধুরী, রাজনৈতিক রাজনীতিবিদ ও কমিউনিটি লিডার সৈয়দ আবুল কাসেম, অধ্যাপক সৈয়দ মুহাদ্দিস আহমেদ,করয়ডন কাউন্সিলের সা‌বেক মেয়র কাউ‌ন্সিলর হুমায়ুন কবির, সলিসিটর সৈয়দ শাহীন আহমেদ,মাস্টার সৈয়দ ফররুখ আহমেদ, লন্ডন বারা অব টাওয়ার হ‍্যামলেট্সের সাবেক স্পীকার আহবাব হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুন্নুর,এ‍্যাডভোকেট খলিলুর রহমান,রাজনীতিবিদ আ স ম মিছবাহ, সৈয়দপুর শাম‌সিয়া স‌মি‌তির সা‌বেক সভাপ‌তি আহমদ কুতুব, প্রফেসার শামসুন্নাহার, বাংলাদেশ সেন্টারের সেক্রেটারি তফাজ্জল হোসেন,শিক্ষাবিদ শেখ সুজাউল্লা তালহা,সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী,এটিএন বাংলার হেড অব নিউজ সা‌য়েম চৌধুরী ,জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সভাপতি কাউন্সিলর তফজ্জুল হোসেন, কাউ‌ন্সিলর সা‌দিকুর রহমান, পাইল গাও ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান মখ‌লিসুর রহমান, সাংবা‌দিক সৈয়দ আনাস পাশা, ক‌বি মাশুক ইবনে আনিস, ছড়াকার দিলু না‌সের, সৈয়দ আহমদ শরীফ আসকির, সাংবাদিক সৈয়দ জহরুল হক,সৈয়দ জিল্লুল হক, এমদাদ হুসেন টিপু,ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সৈয়দপুর যুবকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ, হাফিজ সৈয়দ নাঈম আহমেদ, হিলাল সাইফ,মাহবুবুর রহমান কোরেশী, সৈয়দ মামুন আহমেদ, সাব্বির আহমেদ প্রমুখ।

সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম তার বক্তব্যে বিগত দুই বছরে গৃহীত বিভিন্ন কাজের বিবরণ তুলে ধরে আগামী দিনেও নতুন কমিটি একই ধারা অব্যাহত রাখার পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান এবং সংগঠনের শুরু থেকে আজ অবধি যারা সংগঠনের গতিশীলতা বজায় রাখতে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

উল্লেখ্য যে একইসঙ্গে সৈয়দপুর যুবকল‌্যাণ প‌রিষ‌দের বি‌জিএমও অনু‌ষ্ঠিত হয় এবং সাবজেক্ট কমিটির মাধ্যমে নতুন কমিটি গঠিত হয় । সাবজেক্ট কমিটির পক্ষ থেকে নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ।


২০২৬-২০২৮ বছরের জন্য নতুন ক‌মি‌টির সভাপ‌তি হি‌সে‌বে সৈয়দ আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শেখ রেজওয়ানুর রহমান ও ট্রেজারার মুফ‌তি সৈয়দ রিয়াজ আহমদ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন