ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন চেয়ে শাহজালালের ডেগে চিঠি

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার প্রত্যাশা জানিয়ে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে জুলাইয়ের ষড়যন্ত্রমূলক মামলা থেকে শেখ হাসিনাকে এবং হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।

 

 

 

শনিবার (১৫ আগস্ট) সকালে মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির লেখক হিসেবে সিলেটের আওয়ামী লীগ সমর্থক ‘সজিব’ নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। চিঠিতে নিজেকে গাজীপুর জেলার বাসিন্দা বলেও উল্লেখ করা হয়েছে।

 

চিঠিতে শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে লেখা হয়েছে, আল্লাহ যেন তাঁর হায়াত বাড়িয়ে দেন। একই সঙ্গে চিঠিতে ‘প্রত্যাবর্তন-২’ উল্লেখ করে শেখ হাসিনার ডিসেম্বর ২০২৬-এ দেশে ফেরার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

 

 

এ ছাড়া চিঠিতে জুলাইয়ের মামলা থেকে শেখ হাসিনাকে এবং দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের হেফাজতের জন্য প্রার্থনা করা হয়। চিঠির শেষে লেখক হিসেবে উল্লেখ করা হয়েছে—‘গাজীপুর জেলা, সজিব, সিলেট-আওয়ামী লীগ সমর্থক।’

 

 

চিঠিতে লেখা ছিল-
হে আল্লাহ, তুমি রহিম, তুমি রহমান। তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের গরীব দুঃখী মমতাময়ী মা বার বার নির্বাচিত সরকার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বার বার মৃত্যুর মুখ থেকে বাচিয়েছেন।
হে আল্লাহ- তুমি মহান ! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন সুস্থ্য কামনা করছি।
প্রত্যাবর্তন - ২
শেখ হাসিনা ডিসেম্বর - ২০২৬ ইং
জুলাই ষড়যন্ত্র মামলা থেকে প্রিয় নেত্রীকে হেফাজত করুন। দেশে মিথ্যা হত্যা মামলা থেকে আওয়ামীলীগ এর নেতা কর্মীদের হেফাজত করুন।
গাজীপুর জেলা
সজিব, সিলেট- আওয়ামীলীগ সমর্থক


এদিকে, শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা তৃতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্সের সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে টাকা গণনা শুরু করা হয়।

 

 

মাজার সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ অর্থ গণনার কাজে অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন। বিপুল পরিমাণ টাকা থাকায় গণনার কাজ শেষ হতে বিকেল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লাগে।

 

এর আগে, শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে গণনা করা হয়েছিল। ওই সময় গণনা করা দানের টাকা মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন